পাঁচালীর আয়োজনে ডোরপ্লেট ।
" বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়ুই
কুড়ে ঘরে থাকিয়া কর শিল্পের বড়াই।"
নিজের ঘর কিংবা বাসা, হোক সেটা নিজের কিংবা ভাড়া, নিজের বাসার অনুভুতি ব্যাপার টাই আলদা, ৫ তারা বিশিষ্ট হোটলের খাটের থেকে বেশি আরাম নিজের ঘরের মেঝেতে। বাসা নিয়ে আমাদের এমন একটি অনুভূতি কাজ করে , করবেই বা না কেন ?
নিজের ঘর সাজানোর মত আনন্দের জিনিস খুব কমই আছে, ভাড়া বাসা হলেও। বাপ্পা দা সেই গান টা গাইতে গাইতে “থাকতো যদি এ শহরে নিজের একটা বাড়ি মনের রঙ্গে ,রাঙ্গিয়ে দিতাম দেয়াল টাকে তারি, ঘর সাজানোর শৌখিনতা টা সকল বিত্তের মানুষের মাঝেই কম বেশি আছে।
আর অতিথি পরায়ন জাতির কাছে তা না করে থাকা যায় না, তাই ঘর সাজানোতে দেয়ালে ফ্রেম ,কাঠের কিংবা বাশের র্যাক , পাটের শিকা ,আলপনা করা মাটির খোড়া , ইন্ডোর প্ল্যান্ট বাহিরি চাইনিজ কৃতিম ফুল ,সব কিছু নিজেদের চার দেয়ালটাকে আলাদা একটা রূপ দেই। শুধু যে অতিথি পরয়নতা তা নয়, যে কুঠির এ নিজেদের স্বপ্ন গুলো আকি সেই দেয়াল গুলো শুন্য থাকলে ,মনের ক্যনভাস টাও যেন ভারী হয়ে থাকে।
আর ঈদ আর পর্বনে তো বাঙালী জাতির এই শৌখিনতা আকাশ ছোয়। এক বিশাল আয়োজন বাদ যায় না ঘরে বাহির টা ও। অতিথিকে আমন্ত্রন করে আনার জন্য ঘরের বাহিরেও সাজাই সেই দমে, আর নুতুন কুটুমের যেন চিনতে সমস্যা না হয় তাই ডোর প্লেটের তুলনা হয় না, নানা ডিজাইন করা ডোর প্লেট যেন ঘরের সৌন্দর্যে এক নুতুন মাত্রা যোগ করে,
পাঁচালীর আয়োজনে যোগ হচ্ছে এই ডোরপ্লেট টি।

No comments